রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৮ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সিঙ্গাপুরের

বিশ্বের আট দেশের পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীরা কোয়ারেন্টাইন ছাড়াই সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সেপ্টেম্বরে ব্রুনাই এবং জার্মানির জন্য সিঙ্গাপুর ভ্রমণের পথ খুলে দেওয়ার পর আজ মঙ্গলবার থেকে এ ঘোষণা কার্যকর হবে।

সম্প্রতি সিঙ্গাপুরের বাসিন্দাদের উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী লি বলেন, করোনাভাইরাস এখনই চলে যাচ্ছে না। তবে টিকাদান, সামাজিক দূরত্ব এবং সতর্ক নজরদারির মাধ্যমে নতুন স্বাভাবিকতাকে সঙ্গী করে বেঁচে থাকা সম্ভব। সিঙ্গাপুর থেকে কোম্পানি এবং বিনিয়োগকারীদের আঞ্চলিক এবং বৈশ্বিক ব্যবসা পরিচালনা করতে হয়। তাদের জন্য কাজ করা লোকজনের জীবিকা অর্জনের জন্য ভ্রমণ চালু করতে হবে।

বিশ্বের আরও আট দেশের মধ্যে রয়েছে ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন এবং যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে সিঙ্গাপুর।

এছাড়া আগামী ১৫ নভেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার পর্যটকদের জন্যও সীমান্ত খুলে দেবে সিঙ্গাপুর। দেশটির সংশোধিত নীতিমালা অনুযায়ী, নিজ দেশ ছাড়ার আগে এবং সিঙ্গাপুরে পৌঁছানোর পর করোনাভাইরাসের পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এলে এবং টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলে তাদের কোয়ারেন্টাইন পালন করতে হবে না।

সূত্র: আরব নিউজ

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী