শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৮ বছরে যে উন্নয়ন করেছি তা বিগত ৪০ বছরেও হয়নি : এমপি রবি

সাতক্ষীরায় আখড়াখোলা মুকন্দপুর আলিম মাদ্রাসার উদ্যোগে মরণোত্তর কৃতজ্ঞতা জ্ঞাপন, সুধী সমাবেশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আখড়াখোলা মুকন্দপুর আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযুদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি “ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ বন্ধের আহবান জানিয়ে তার বক্তব্যে বলেন, যুদ্ধ মানে ক্ষতি ও প্রাণহানী। যুদ্ধ বন্ধের জন্য তিনি বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। তিনি আরো বলেন, গত ৮ বছরে আমার সদর নির্বাচনী এলাকায় জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় যে উন্নয়ন করেছি তা বিগত ৪০ বছরেও হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার তিনি ক্ষমতায় থাকাকালে দেশের কোন মানুষ গৃহহীন ও না খেয়ে থাকবেনা।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. ইসরাইল বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা’র ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা’র প্রফেসর মো. আমজাদ হোসেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রকৌশলী প্রফেসর ড. মো. রাফিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আখড়াখোলা মুকন্দপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান প্রমুখ।

এসময় আখড়াখোলা মুকন্দপুর আলিম মাদ্রাসার শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন