বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অর্থনৈতিক শুমারি উপলক্ষ্যে কলারোয়ায় শুমারির কমিটি সভা

অর্থনৈতিক শুমারি-২০২৪ উপলক্ষ্যে কলারোয়া উপজেলা ও পৌর শুমারি কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত কর্তব্যরত কালিগঞ্জ পরিসংখ্যান অফিসার শ্মশান কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য ইউএনও বলেন, সঠিক তথ্য আমাদের উল্লেখ করতে হবে। নিজ ইউনিয়নের প্রশিক্ষণার্থীকে নিজ দায়িত্ব দিতে হবে। তাহলে সেই এলাকার তথ্য সঠিক ভাবে সংগ্রহ করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল ইমরান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, বঙ্গবন্ধু মহিলা কলেজ প্রতিনিধি আবুল খায়ের, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, উদ্ভিদ সংরক্ষণ কৃষি অফিসার জিয়াউল হক, পরিসংখ্যান সহকারী অফিসার শারমিন নাহার, পরিসংখ্যান সহকারী অফিসার আকরাম হোসেন, এসআই আলী হাসান, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ, প্রশাসনিক কর্মকর্তা জিএম হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা