বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আকস্মিক ভেঙে গেলো কলারোয়ার বেত্রাবতী নদীর বাঁশের সাঁকো

শেখ জিল্লু: কলারোয়ার তরকারি বাজার সংলগ্ন বেত্রবতী নদীর উপর কাঠ ও বাঁশের তৈরি সাঁকোটি আকস্মিক ভেঙে পড়েছে।
নদীর পানির তীব্র স্রোতে শুক্রবার বিকেলে সাঁকোটি ভেঙে দুই খন্ড হয়ে যায়। ফলে সাঁকোর উভয় পাড়ের মানুষ হঠাৎ করে অবর্ণনীয় সমস্যার মুখে পড়েছেন। স্থানটি কাঠের ব্রিজ নামে পরিচিত।

সাঁকোর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা কলারোয়া পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত আজিজুল হক চৌধুরীর ছেলে সাংবাদিক আরিফুল হক চৌধুরী জানান, বিকেল পৌণে ৪টার দিকে সাঁকোটি ভেঙে যায়। সেই সাথে সাঁকো বরাবর মানুষ চলাচলের জন্য তৈরি করা মাটির বাঁধটিও ধসে যায়।

জানা গেছে, স্থানীয় জনসাধারণের উদ্যোগে এই সাঁকোটি তৈরি করা হয় প্রায় এক যুগ আগে। এর নির্মাণ কাঠামো তেমন মজবুত নয়। বাঁশ ও কাঠ দিয়ে এটি তৈরি করা হয় মূলত: মানুষ পারাপারের জন্য। নদীর পূর্ব পাশের মুরারিকাটি, মির্জাপুর, শ্রীপতিপুর, কুমারনলসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ এই সাঁকো দিয়ে কলারোয়া বাজারে যাতায়াত করেন।

স্থানীয়রা জানান, এই সাঁকো ব্যবহার করা মানুষের দাবি ছিল পৌরসভার অর্থায়নে মজবুত কাঠামোর একটি সাঁকো তৈরি করার। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও পৌর কর্তৃপক্ষ সেখানে কোন টেকসই সাঁকো তৈরি করেনি। যখন এটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে তখন সংস্কারের জন্য পৌরসভা বিশেষ বরাদ্দ দিয়ে থাকে। এভাবেই চলেছে বছরের পর বছর।

কলারোয়া পৌরসভায় কর্মরত ইমরুল হোসেন জানান, সাঁকোটি ভেঙে পড়ার খবর তিনি পেয়েছেন।
বছর দুই আগে এই সাঁকো সংস্কারের জন্য পৌরসভা বরাদ্দ দিয়েছিল বলে তিনি জানান।

এদিকে, সাঁকোটি আকস্মিক ভেঙে পড়ায় দুই পারের মানুষ নদী পারাপারে নতুন করে দুর্ভোগে পড়েছেন।
ভুক্তভোগীরা জরুরিভিত্তিতে সাঁকোটির টেকসই সংস্কার চাইছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব