বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই- সাবেক এমপি হাবিব

কলারোয়া প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়ন করতে বিএনপি কাজ করে যাচ্ছে। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি। আমরা উন্নয়নের ধারায় নতুন এক বাংলাদেশ গড়তে চাই।

মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করে চলেছি। সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। মঙ্গলবার (১৮ মার্চ) কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি নেতা ফজলুল হক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। তাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। প্রয়োজনীয় সংস্কারশেষে সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে সংসদ নির্বাচন চাই।

সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে বিএনপির পতাকাতলে দাঁড়ানোর আহবান জানান সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন।

সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, শার্শার কায়বার সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম।

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রঞ্জু, যুগ্ম আহবায়ক আরিফুল আনম রিপন, উপজেলা তাঁতিদলের আহবায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব আব্দুল জলিল, ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুজ্জামান মন্টু, আশরাফুল ইসলাম মগু, যুবদল নেতা আবু রায়হান, শফিউল আলম শফি।

ইউপি সদস্য ফারুক হোসেন আনসারী, ইয়াছিন সরদার, মাহাবুর রহমানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান