শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমি গরিবের সন্তান, জানি গরিব হওয়া কতটা কষ্টের: অর্থমন্ত্রী

পথ যত কঠিনই হোক, ‘সবার জন্য ভালো’ একটি বাজেট উপহার দিতে চান বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, এবারের বাজেটে আমরা উইন উইন সিচুয়েশন চাই। আমিও গরিবের সন্তান ছিলাম। একসময় আমি গরিব ছিলাম। আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের।

অর্থমন্ত্রী বলেন, কাউকে গরিব করে আমরা কিছু অর্জন করতে চাই না। সবাইকে নিয়ে সবার জন্যই আমরা বাজেটটা করতে চাই।

বর্তমান সরকারের মেয়াদের শেষ বছরের বাজেট দেওয়ার জন্য সংসদের উদ্দেশে রওনা হওয়ার আগে বৃহস্পতিবার সকালে গুলশানের বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নে তার এ মন্তব্য আসে।

বিকালে জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ‘স্মার্ট’ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী, যা হবে তার পঞ্চম বাজেট, আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা পঞ্চদশ বাজেট।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা কিন্তু এগিয়ে গেছি আমাদের লক্ষ্যমাত্রার দিকে। আমি মনে করি, এবারও আমরা সেটাই অর্জন করব। আমরা ঠকব না, আমরা হারব না এবং এ দেশের মানুষকেও আমরা ঠকাব না, আমরা হারাব না।

আপনি যে লক্ষ্য নিয়ে অর্থমন্ত্রী হয়েছিলেন, নিশ্চয়ই বাংলাদেশকে একটা জায়গায় দেখতে চেয়েছিলেন, সরকারের শেষ বাজেটে এসে আপনার কি মনে হয় সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সেই লক্ষ্যে পৌঁছেছি আমরা। আমি সন্তুষ্ট এবং আল্লাহ প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি, আপনারাও আমার সঙ্গে একমত হবেন। দেশের অর্থনীতি এখন সুদৃঢ় অবস্থানে।

করতে না পারার কোনো আক্ষেপ আছেন কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু বাকি নেই।’

দরিদ্রদের জন্য বাজেটে কী থাকবে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, আমাদের সোশ্যাল সেফটি নেট কত বড়! এটাতে একদম আমরা দুই হাত উজাড় করে দিয়ে আমরা সাহায্য করছি।

এবার যে বাজেট কামাল দিতে যাচ্ছেন, তার আকার সাত লাখ ৬০ হাজার কোটি টাকার মত বলে ধারণা পাওয়া গেছে। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাজেট নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে চাননি অর্থমন্ত্রী।

তিনি বলেন, বাজেট আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগে। আমি একা নিজের জন্য বাজেট দিচ্ছি না। এই বাজেট এই দেশের সব মানুষের, যেখানে আপানারাও আছেন। আমি বিশ্বাস করি, আমার ভালো লাগলে আপনাদেরও ভালো লাগবে।

বিশ্বে কঠিন এক সময় যাচ্ছে, অর্থনীতি নানা সংকটে আছে। এর থেকে উত্তরণে বাজেটে কী থাকছে জানতে চাইলে কামাল বলেন, এই মুহূর্তে বাজেটের কিছু বলা যাবে না। যখন যেটা পরিস্থিতি আসবে, সেটা সামাল দেওয়া হচ্ছে আমাদের কাজ। আর বাজেট ফিক্সড কিছু না। এখানে অনেক এলাকা আছে যেগুলো আমরা সময় মত টেক কেয়ার করতে পারি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাত মাস আগে এ বাজেটে নির্বাচনি কী থাকছে প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, নির্বাচনকালীন বলতে কী? সব সময়ই নির্বাচনকালীন বাজেট। আমরা সব সময় নির্বাচনকালীন বাজেট করি।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা