শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে সর্বোচ্চ সংখ্যক ইঁদুরের লেজ জমা দেওয়ায় এক চাষীকে পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষককে পৃরস্কৃত করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে “ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষক সমাবেশে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।

উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপক মল্লিকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ভেটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, মেরিন ফিসারিজ কর্মকর্তা রতন সাহা, সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ। এসএপিপিও মোঃ বিল্লাল হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা অরবিন্দু কুমার মন্ডল, মুজিবর রহমান, আঃ ওহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, জাহিদ হাসান, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেবপ্রসাদ দাশ, জাহানারা খাতুন, নাজমুস সাকিব শাওন, দ্যুতি কৃষ্ণ সরকার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইঁদুরের লেজ কর্তন করে অভিযানের শুভ উদ্বোধন করেন, ইউএনও মোঃ রনি আলম নূর। এছাড়া অনুষ্ঠানে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২৫০ টি ইঁদুরের লেজ জমা প্রদান করায় আশাশুনি সদরের কৃষক আঃ কুদ্দুছ গাজীকে ক্ষেতে কীটনাশক স্প্রে মেশিন পৃরস্কার দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত