শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে যথযাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। দিবস পালনের শুরুতে উপজেলার বড়দল ইউনিয়নের কেয়ারগাতি গ্রামে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থানে শহীদ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান পুস্পস্তবক অর্পন করেন।

এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন। এরপর মরহুম মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বৃদ্ধিজীবিদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান। সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি ও যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হক প্রমুখ আলোচনা রাখেন। আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিদ্যালয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় শিক্ষক ও অভিভাবকবৃন্দ আলোচনা রাখেন।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী