শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে হাজারো মোমবাতি প্রজ্জ্বলন

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কলারোয়া ফুটবল মাঠের পার্শ্বে অবস্থিত শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে এক হাজার মোমবাতি প্রজ্বলন করা হয়।

সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়। মোমবাতি প্রজ্বলনে অনুষ্ঠ্যনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) রিফাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, ফায়ার সার্ভিসের কমান্ডার ওবায়দুল্লাহ, উপজেলা কৃষি সহকারী কর্মকর্তা জিয়াউর উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে(১৪ ডিসেম্বর) পাক হানাদার বাহিনী রাতের আধারে বুদ্ধিজীবিদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে বুদ্ধিজীবিদের হত্যা করা হয়।

এ দিকে দিবসটি পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচন সভা অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব