শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির কাদাকাটিতে দুর্গাপূজা উপলক্ষ্যে নৌকা বাইচ প্রতিযোগিতা

জিএম আল ফারুক, আশাশুনি ব্যুরো প্রধান : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহা অষ্টমীতে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে হলদেপোতা ব্রীজ থেকে কাদাকাটি নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাতক্ষীরা-৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এ বি এম মোস্তাকিম।
পূর্ব কাদাকাটি অনুদান দূর্গা মন্দির কমিটির আয়োজনে পূর্ব কাদাকাটি দুর্গা পূজা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক লক্ষ¥ী কান্তিক রায়ের সভাপতিত্বে এ ২৫তম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে পুরস্কার ঘোষণা করেন এবং নিজস্ব অর্থায়নে নৌকা বাইচ প্রতিযোগিতার মঞ্চকে স্থায়ীভাবে পাকাকরণের ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি থানা ইন্সপেক্টর (তদন্ত) মো: রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস
সামাদ বাচ্চু। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে আগত চারটি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তালা উপজেলার বিনোদ সরকারের রাজমিস্ত্রী সংঘ, দ্বিতীয় স্থান অর্জন করে কয়রা উপজেলার মোক্তার হোসেনের কপোতাক্ষ পঙ্খিরাজ দল, তৃতীয় স্থান অর্জন করে তালা উপজেলার গহর শেখের তুফান দল এবং চতুর্থ স্থান অর্জন করে তালা উপজেলার কুলপোতা দল।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক জামিনিকান্ত রায় ও আয়োজক কমিটির কর্মকর্তা বিশ্বজিৎ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির কর্মকর্তা তালা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় রায়, কাদাকাটি ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ, আওয়ামী লীগ নেতা পরেশ অধিকারী, তবিবুর রহমান, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এমএম সাহেব আলী, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দূর্গা পূজা উদযাপন কমিটির কর্মকর্তাবৃন্দ।

উপভোগ্য নৌকা বাইচ দর্শন করতে নদীর দুইপাশের রাস্তায় হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন