শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির খাজরা ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের পকেট কমিটি বাতিলের দাবি

আশাশুনির ৮ নম্বর খাজরা ইউনিয়নের বিএনপি’র কর্মী অহিদুল ইসলাম ও সুরোধনী রানী কর্তৃক সম্পূর্ণ অবৈধ ভাবে খাজরা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের গঠিত পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আশাশুনির ৮ নম্বর খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্য পাঠ করেন খাজরা ইউনিয়ন আআ‘লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল।

লিখিত বক্তেব্যে তিনি বলেন, ২০১২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন করে নির্বাচনের মাধ্যমেই এই কমিটি গঠন হয়। সেই থেকে আমরা সকলে ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত করার পাশাপাশি যথাযথ দায়িত্ব পালন করে আসছি। কিন্তু ২০১৬ সালে বিদ্রোহী প্রার্থী রুহুল কুদ্দুস মোল্যা আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনাওয়াজ ডালীমের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে নির্বাচন করে পরাজিত হন। সেই পরাজয়ের প্রতিশোধ নিতে আসন্ন ইউপি নির্বাচনে বিএনপি নেতা ওহিদুল ইসলামকে প্রলুব্ধ করে খাজরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে অপচেষ্টায় নিয়োজিত করেছে। এবং এই ওহিদুল ইসলাম ও তার সহযোগিরা আশাশুনি উপজেলা আওয়ামীগের অসম্পূর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ম্যানেজ করে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই সম্মেলন ছাড়াই অর্থের বিনিময়ে ইউনিয়ন কমিটি গঠন করেছে।

তিনি আরো বলেন অবৈধ কমিটির সভাপতি ওহিদুল ইসলাম খুলনার স্থায়ী বাসিন্দা। সে বিএনপির সক্রিয় কর্মী এবং বিএনপি থেকে ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করেন ও সাধারন সম্পাদক সুরোধনী রানী মন্ডল একজন সরকারি চাকরিজীবীর স্ত্রী এবং দীর্ঘদিন সাতক্ষীরাতে থাকেন।

সভাপতি এবং সাধারণ সম্পাদকের আওয়ামী লীগের সাথে কোন সম্পর্ক ইতি পূর্বে ছিলনা বর্তমানেও নেই। শুধুমাত্র উপজেলা সভাপতি এবং সাধারণ সম্পাদককে ম্যানেজ করে মোটা অংকের অর্থের বিনিময়ে খাজরা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ স্বঘোষিত ভাবে দখল করেছে। সে কারণে আমরা খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিতে বহিরাগত বিএনপি’র অনুপ্রবেশকারী অরাজনৈতিক ব্যক্তি অপসারণসহ কমিটি বিলুপ্ত ঘোষণার আবেদন জানাচ্ছি।

একইসাথে সাতক্ষীরা জেলা কমিটির হস্তক্ষেপে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের আবেদন জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড সভাপতি কওসার আলী সান, ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সুকান্তি রায়, খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য স্বপন মন্ডল প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুলবিস্তারিত পড়ুন

  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা