শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির প্রতাপনগরে শিশু সুরক্ষায় কমিউনিটি ডায়ালগ

আশাশুনি উপজেলা প্রতাপনগর সমাজকর্মী এবং শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব বিষয়ক কমিউনিটি ডাযলগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০.৩০ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতাপনগর চেয়ারম্যান আলহাজ্ব দাউদ ঢালী।

‘আমি সমাজকর্মী, পরিবার ও শিশুর সুরক্ষায় সবসময় রয়েছি আমি’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন সমাজকর্মী মৃনাল কান্তি স্বর্নকার। অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা।

ইউনিয়ন পরিষদের সচিব মোঃ খায়রুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য সোহরাব হোসেন, রায়হানুর জামান, শিক্ষক বিশ্বজিত সরকার।

প্রধান অতিথি বলেন- শিশু কে, শিশুর অধিকার ও সুরক্ষা কি আমাদের জানতে হবে। শিশু সুরক্ষার অন্তরায় গুলো চিহ্নিত করে এর প্রতিকারে উপজেলা সমাজসেবা অফিস ইউনিয়ন সমাজকর্মীদের মাধ্যমে শিশু সুরক্ষায় কাজ করে যাচ্ছে। বক্তারা প্রত্যেকটি শিশু সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে উদাত্ত আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়