মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বড়দলে ভিজিএফ এর তালিকা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ভিজিএফ এর তালিকা প্রস্তুতের উদ্যোগকে ভিন্নখাতে প্রবাহের মাধ্যমে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। ষড়যন্ত্র থেকে পরিত্রাণ পেতে বুধবার দুপুরে এলাকা জুড়ে মিথ্যা গুজবে কান না দেওয়ার জন্য মাইকিং করা হয়।
বড়দল ইউপির ২নং ওয়ার্ড (জামালনগর, কেয়ারগাতি ও ডুমুরপোতা) এর মেম্বর কে এম রকিবুজ্জামান জানান, বড়দল ইউনিয়নে ১৮১২টি ভিজিএফ কার্ডে ঈদ উল ফিতরের চাল দেয়া হবে। আমার ওয়ার্ডে ২৫৪টি কার্ড বরাদ্দ পেয়েছে। ইউপি প্রশাসক সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাল ভিজিএফ এর ভাগ বন্টনের তালিকা সম্পন্ন করতে ম্যাসেজ পাঠিয়েছেন। সে অনুযায়ী যোগ্যদের তালিকা করতে ভোটার আইডি ও মোবাইল নম্বর সংগ্রহ করতে মৌখিক ভাবে মানুষদেরকে জানান হয়। আগ্রহীরা আইডি কার্ডের ফটোকপি করতে যাওয়ায় তাদেরকে ভুলবুঝিয়ে ফ্যামিলি কার্ড দেয়ার (ফ্যামিলি কার্ডের ব্যাপারে সরকারি নির্দেশনা না থাকলেও) কথা বলে ছবি, কার্ড নেয়া হচ্ছে বলে ষড়যন্ত্রমূলক অপপ্রচার করা হয়। তাদের অপপ্রচারে কান না দিয়ে যোগ্য ব্যক্তিদের ভিজিএফ এর তালিকা ভুক্তির জন্য যোগাযোগ করতে তিনি অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ইউএনও মহোদয় ভিজিএফ এর তালিকাভুক্তির জন্য মাইকিং করতে বলেছেন, আমি বুধবার থেকে মাইকিং এর ব্যবস্থা করেছি।

ডুমুরপোতা গ্রামের মৃণাল কান্তি সরকার, কেয়ারগাতী গ্রামের শের আলী ও নাজমা খাতুন জানান, ফ্যামিলি কার্ডের বিষয় আমরা লোক মুখে শুনেছি। কোন কিছু না বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়েছি। পরে ভালোভাবে জেনে দেখি আসলেই কথাগুলো সত্য নয়।

এদিকে প্রতিপক্ষের ষড়যন্ত্রের হাত থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ওই ভুক্তভোগী ইউপি সদস্য।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন