বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে শ্রমিকলীগ নেতা সামছুল আলম

সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শ্রী শ্রী সারদীয়া দুর্গোৎসবের নবমী দিনে আশাশুনি উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও আশাশুনি উপজেলা শাখার সভাপতি ঢালী মো. সামছুল আলম।

এসময় আশাশুনি উপজেলা সদর দুর্গামন্দির, সোদকনা দুর্গাপূজা মন্দির, বড় দুর্গাপুর দাশপাড়া দুর্গামন্দির, কোদন্ডা দূর্গামন্দির, হাড়িভাঙ্গা দুর্গামন্দির সহ আশাশুনি সদরের বিভিন্ন দুর্গামন্দিরে শত শত সফর সঙ্গী নিয়ে পরিদর্শন করেন।

এসময় ঢালী মো. সামছুল আলমের সফরসঙ্গী হিসাবে শত শত মটরসাইকেলে করে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, তরুণলীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ ছিলেন।

সফরকালে ঢালী মো. সামছুল আলম বিভিন্ন পূজা মন্ডপে বাঙালি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার যতদিন আছে এদেশে উন্নয়ন ততদিন আছে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজের নির্বাচনের জন্য আর্শীবাদ ও দোয়া চেয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা

সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ

বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্থানীয়বিস্তারিত পড়ুন

  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন