রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে বুয়েট টিম-এর স্পন্সার গ্রামীণফোন

মহাকাশ নিয়ে আগ্রহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থী অংশ নিচ্ছেন মার্স সোসাইটি আয়োজিত সম্মানজনক ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে (ইউআরসি)। আর মেধাবী তরুণদের এ দলকে স্পন্সর করছে গ্রামীণফোন।

বৈশ্বিকভাবে স্বীকৃত রোবোটিকস প্রতিযোগিতা – ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিবছর যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইউটাতে অনুষ্ঠিত হয়। মার্স সোসাইটির উদ্যোগের অংশ হিসেবে ইউআরসি চ্যালেঞ্জে শিক্ষার্থীদের দলকে পরবর্তী প্রজন্মের মার্স রোভার নকশা ও তৈরি করতে বলা হয়, যা পরবর্তীতে মঙ্গল যাত্রার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করে। উল্লেখ্য, স্বনামধন্য আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান মার্স সোসাইটি মঙ্গলগ্রহ সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে এবং মঙ্গলে মানুষের বসবাসের সম্ভাব্যতা অনুসন্ধানে কাজ করে।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইউটার হ্যাঙ্কসভিলে অনুষ্ঠাতব্য ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৩ এর ফাইনালে অংশগ্রহণ করবে বুয়েটের ‘ইন্টারপ্ল্যানেটার’ টিম। ‘ইন্টারপ্ল্যানেটার’ টিম চার চাকার এক উদ্ভাবনী রোভার তৈরি করেছে। তারা এ রোভারের নাম দিয়েছে ‘প্রচেষ্টা ভি১.০।’ রোভারটিতে ফিচার হিসেবে রয়েছে অল-টেরেইন অটোনোমাস ট্রাভেল, এক্সট্রিম রিট্রাইভাল ও ডেলিভারি মিশন, রোবোটিক আর্ম এবং অণুজীব ও পুষ্টি নিয়ে মাটি বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট।

এ নিয়ে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘টিম ইন্টারপ্ল্যানেটারের এই যাত্রায় আমি উচ্ছ্বসিত। তাদের এই চেষ্টা রীতিমতো আক্ষরিক অর্থেই বিশ্বের গন্ডি পেরিয়ে মহাবিশ্বকে জানার চেষ্টায় বাধাগুলো জয় করে বাংলাদেশের জন্য নতুন সুনাম বয়ে এনেছে। তাদের উদ্যম এবং কঠোর পরিশ্রম আমাদের অদম্য তরুণ সমাজের উদাহারণ। এবং তাদের বিজয় এক অর্থে পুরো বাংলাদেশেরই বিজয়। ইন্টারপ্ল্যানেটার আমাদের তরুণদের যেকোনো বাধা পেরিয়ে যাওয়ার সক্ষমতাকেই প্রতিনিধিত্ব করছে, তাদের অ্যাডভেঞ্চারের চেতনা এবং সামনের সম্ভাবনা আমাকে আশা দেয় এবং আমি নিশ্চিত যে এটি আমাদের তরুণদের নতুন দিগন্ত জয় করতে অনুপ্রাণিত করবে। এটি আমার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের যে গ্রামীণফোন মানবজাতির মঙ্গল গ্রহের এই বিজয়ী যাত্রার অংশ হতে পেরেছে ।’

টিম ইন্টারপ্ল্যানেটর ইতোমধ্যে বিশ্বজুড়ে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় স্বীকৃতি অর্জন করেছে। তাদের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় রোভার চ্যালেঞ্জ (ইআরসি) ২০২২-এ বিশ্বব্যাপী অষ্টম স্থান অর্জন করা এবং প্রতিযোগিতায় ইউরোপের বাইরে শীর্ষ দল হিসেবে স্থান করে নেয়া। পাশাপাশি, তারা ইআরসি ২০২২ -এর রিমোট এডিশনে চতুর্থ স্থান অর্জন করেছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০১৬-এ পঞ্চম স্থান অর্জন করেছে, ইন্টারন্যাশনাল প্ল্যানেটরি এরিয়াল সিস্টেমস চ্যালেঞ্জে ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছে, ইআরসি ২০২১ -এর রিমোট এডিশনে একাদশ তম অবস্থান অর্জন করেছে, ইআরসি ২০১৯ -এ ১৬ স্থান অর্জন করেছে এবং ইআরসি ২০২০ -এ বিশ্বব্যাপী ১৩তম অবস্থান (দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়) অর্জন করেছে।

তরুণদের মধ্যে উদ্ভাবন এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে কাজ করে চলেছে গ্রামীণফোন। পাশাপাশি, গ্রামীণফোন সামগ্রিকভাবে এর লক্ষ্য – ডিজিটাল প্রযুক্তি-ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধারনা করা হচ্ছে, প্রচেষ্টা ভি১.০ প্রদর্শনের মাধ্যমে রোভার ভেসেলে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের উৎকর্ষ সবার সামনে উন্মোচিত হবে। স্মার্ট বাংলাদেশের কানেক্টভিটি পার্টনার গ্রামীণফোন মনে করে ইন্টারপ্ল্যানেটারের সাফল্য দেশের আরও অনেক তরুণকে অনুপ্রাণিত করবে এবং তাদের রোবোটিকস ও প্রযুক্তির সাথে সম্পৃক্ততা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি