শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইট বোঝাই ট্রাকের চাপে ভেঙ্গে পড়লো আশাশুনির মরিচ্চাপ লোহার ব্রিজ

ইট বোঝাই ট্রাকের চাপে ভেঙ্গে পড়লো আশাশুনির মরিচ্চাপ লোহার ব্রিজ।

সোমবার (২৪মে) সকাল ১১টার দিকে ইট বোঝাই ট্রাকের চাপে ব্রিজটি ভেঙ্গে যায়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইট বোঝাই ভারি একটি ট্রাক আশাশুনির মরিচ্চাপ নদীর লোহার ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের মাঝ বরাবর পৌছুলে ব্রিজের পাটাতন ভেঙ্গে ট্রাকসহ নিচে পড়ে যায়।

ব্রিজটি ভেঙ্গে পড়ায় আশাশুনি থেকে সাতক্ষীরার সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল সরেজমিনে পরিদর্শনে যান।

ট্রাকের চালকসহ হেলপারেরা পালিয়েছে বলে স্থানীয়রা জানান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুততম সময়ে ট্রাকটি অপসারণ ও ভাঙা ব্রিজ মেরামতে সড়ক বিভাগ ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া মৌজায় মানসিকভাবে অসুস্থ (পাগল) ব্যক্তির প্রায়বিস্তারিত পড়ুন

আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৩নং কুল্যা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এরবিস্তারিত পড়ুন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন