বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম, ইউপি চেয়ারম্যানসহ ৪জন কারাগারে

পটুয়াখালীর বাউফল উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ওরফে আলকাস মোল্লাসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৭ মে) মামলার ১০ আসামি পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন এবং ছয়জনের জামিন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) বশিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। এ সময় বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

ওই ঘটনায় গত ২ এপ্রিল বগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম বাদী হয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ ওরফে মনির মোল্লা এবং ইউপি চেয়ারম্যান এনামুল হক ওরফে আলকাস মোল্লাসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫/৩০ জনের নামে একটি হত্যাচেষ্টা মামলা করেন।

ওই মামলায় ১৪ আসামি উচ্চ আদালত থেকে কয়েক সপ্তাহের আগাম জামিন নেন। জামিন মেয়াদ শেষ হলে বুধবার ১০ আসামি পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক এনামুল হক ওরফে আলকাস মোল্লা, সফি হাওলাদার, মাসুম বিল্লাহ লিমন ও মো. মোহনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন এবং ফয়সাল আহম্মেদ ওরফে মনির মোল্লা, পঙ্কজ দাস, রাজিব দাস, সজিব দাস, মো. সোহেল ও মো. আরিফের জামিন মঞ্জুর করেন।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী