মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একসঙ্গে চার প্রেমিক নিয়ে পলায়ন তরুণীর, লটারির মাধ্যমে বিয়ে

ভাগ্য করে বউ পাওয়া যায়, এ কথা হয়তো শুনেছেন। কিন্তু লটারিতে বউ পাওয়া যায়, এ রকম কথা আগে শুনেছেন কখনও? সম্প্রতি এ রকম অদ্ভুত ঘটনারই সাক্ষী থেকেছে ভারতের উত্তরপ্রদেশের অম্বেডকরনগরের একটি গ্রাম।

অম্বেডকরনগরের টান্ডা থানা এলাকার এক তরুণী পাঁচ দিন আগে পালিয়ে গিয়েছিলেন চার প্রেমিকের সঙ্গে। ওই যুবকরা আজিমনগর থানা এলাকার বাসিন্দা। বাড়ি থেকে পালিয়ে এক যুবকের আত্মীয়ের বাড়িতে ছিলেন ওই তরুণী। কিন্তু ঘটনা সামনে আসতেই তারা গ্রামে ফিরতে বাধ্য হন।

বিষয়টি নিয়ে তরুণীর বাবা-মা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু গ্রামবাসীরাই থানায় অভিযোগ দায়ের করা থেকে বিরত করেন তাদের।

এই ঘটনা নিয়ে পঞ্চায়েতের সভা বসে। সেখান থেকে তরুণীর পরিবারকে প্রস্তাব দেওয়া হয় চারজনের মধ্যে কোনো এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হবে তরুণীর। তার পরিবারও তাতে সম্মতি দেয়। কিন্তু ওই চারজনের মধ্যে কাকে বিয়ে করবেন তরুণী? এ নিয়ে তৈরি হয় জটিলতা। কারণ ওই তরুণী ঠিক করতে পারছিলেন না কাকে বিয়ে করবেন তিনি। কারণ, চার যুবককেই পছন্দ ছিল তার।

এর মধ্যে কাকে সবচেয়ে বেশি পছন্দ তাও ঠিক করতে পারছিলেন না। অপর দিকে যুবকরাও ঠিক করতে পারছিলেন না, কী করবেন। তখন পঞ্চায়েতের কর্তাব্যক্তিরা ঠিক করেন, চার যুবকের নাম লেখা কাগজ রাখা হবে একটি পাত্রে। চারটির মধ্যে থেকে বেছে নেওয়া কাগজে যার নাম থাকবে তিনিই বিয়ে করবেন তরুণীকে।

সেই মতো একটি পাত্রে রাখা ছিল নাম লেখা কাগজ। গ্রামের একটি বাচ্চাকে সেখান থেকে কাগজ তুলতে বলা হয়। সেই কাগজে যে যুবকের নাম ছিল তাকেই বিয়ে করেছেন তরুণী। মেয়েটির ব্যক্তিগত বিষয়টির কথা মাথায় রেখে গ্রামবাসীরা এই ব্যাপারে কোনও মন্তব্য করেননি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

একই রকম সংবাদ সমূহ

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

এক দশকের মধ্যে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতাবিস্তারিত পড়ুন

  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর