মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘোড়ায় চড়ে অফিস করতে সরকারি কর্মকর্তার চিঠি!

করোনা মহামারি কারণে দীর্ঘদিন বন্ধ ছিল অফিস-আদালত। এখন ধীরে ধীরে খুলে যাচ্ছে বিভিন্ন অফিস, দফতর। সবকিছু স্বাভাবিক হচ্ছে। তবে এখনো অনেকে সংক্রমণের হাত থেকে বাঁচতে গণপরিবহন এড়িয়ে চলছেন। তারা ব্যক্তিগত গাড়ি বা বাইকে চড়েই অফিসে যাচ্ছেন। কিন্তু এই সময়ে কেউ যদি বলেন, তিনি ঘোড়ায় চড়ে অফিসে যেতে চান? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের নানদেরের সরকারি অফিসের এক কর্মী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এমনই আবেদন জানিয়েছেন। আর এই খবর জানতে পেরে অবাকও হয়েছেন অনেকেই।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির নাম সতীশ পাঞ্জাবরাও দেশমুখ। তিনি স্থানীয় জেলা শাসকের অফিসে এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম দফতরের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত।

কিন্তু তিনি করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে ঘোড়া নিয়ে অফিসে আসার অনুমতি চাননি। তিনি দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভুগছেন, আর সে কারণে বাইক বা স্কুটি চালিয়ে অফিস আসতে পারবেন না। এ ছাড়া গাড়ি কেনার মতো সামর্থ্যও নেই তার। এই দুই কারণে তিনি ঘোড়ায় চড়ে অফিসে আসার জন্য অনুমতি চেয়ে চিঠি লিখেছেন। শুধু তাই নয়, অফিসে সেই ঘোড়াটি রাখার জন্যও অনুমতি চেয়েছেন তিনি।

তার চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই সেটি দেখে বেশ মজা পেয়েছেন। অনেকেই মজার মন্তব্যও করেছেন। তবে এরপর অফিসের পক্ষ থেকে তাকে অনুমতি দেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা