মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একেই বলে প্রেম, গুগল ম্যাপ দেখে ভারত-পাকিস্তান সীমান্ত পাড়ি দিতে হাজির প্রেমিক!

প্রেম মানে কোনও বাধা। মানে কোনও সীমানা। প্রেম অন্ধ। এ ধরনের নানা উক্তি আমরা প্রায় শুনে থাকি।

আবারও প্রমাণ মিললো এসব উক্তির।

প্রেমের টানে ভারত-পাকিস্তান সীমানা পাড়ি দিতে হাজির হলেন এক যুবক। এ জন্য তিনি সহায়তা নিয়েছিলেন গুগল ম্যাপের। সীমানা পার হয়ে পাকিস্তানে থাকা প্রেমিকার সঙ্গে দেখা করতে রওনা দিয়েছিলেন তিনি।
যদিও শেষ রক্ষা হয়নি।

দীর্ঘ যাত্রায় সীমান্ত পার করার আগেই অসুস্থ হয়ে পড়েন ওই প্রেমিক যুবক। সংজ্ঞাহীন ওই যুবককে উদ্ধার করে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যরা।

আলোচিত যুবক হচ্ছেন সিদ্দিকি মুহাম্মদ জিশান। মহারাষ্ট্রের ওসামাবাদ এলাকার বাসিন্দা ২০ বছরের ওই যুবক।

ফেসবুকে পরিচয় হওয়া এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি, যার বাড়ি পাকিস্তানের বন্দর শহর করাচিতে। ফেসবুক মেসেঞ্জারের বার্তালাপ থেকে খুব সহজেই তা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে যায়।

এভাবেই ঘুঁচে গিয়েছিল প্রায় ১২০০ কিলোমিটারের দূরত্ব। যদিও সম্পূর্ণটাই হয়েছিল ভার্চুয়াল প্রক্রিয়ায়। সামনে থেকে কেউই কাউকে দেখেননি। সেই দূরত্ব দূর করতেই উদ্যত হয়েছিলেন সিদ্দিকি মুহাম্মদ জিশান। বাইক নিয়েই মহারাষ্ট্রের ওসামাবাদ থেকে ক্রাচির উদ্দেশ্যে রওনা দেন তিনি। ১২০০ কিলোমিটার বাইক চালিয়ে পৌঁছে গিয়েছিলেন পাকিস্তান সীমান্তের বেশ কাছেই।

সেই সময়েই ঘটল বিপত্তি। গুজরাট হয়ে পাকিস্তানে প্রবেশের পরিকল্পনা করেছিলেন ওসামাবাদের যুবক সিদ্দিকি মুহাম্মদ। কচ্ছের রণ এলাকায় পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু এই গ্রীষ্মে শরীর আর সঙ্গ দেয়নি তার। সীমান্তের কাছেই সংজ্ঞা হারিয়ে ফেলেন সিদ্দিকি মুহাম্মদ জিশান। সেখান থেকেই তাকে উদ্ধার করেন বিএসএফ সদস্যরা। ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রেমিক সিদ্দিকিকে।
সূত্র: ইন্ডিয়া টুডে

একই রকম সংবাদ সমূহ

শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার

উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। মাটিবিস্তারিত পড়ুন

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল