বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার আর সেই ফাঁদে পা দেবো না: মির্জা ফখরুল

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু ভোট সম্ভব নয়। নানা চাপে পড়ে তারা হয়তো সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এদের বিশ্বাস করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, অতীতে নানা প্রতিশ্রুতি দিলেও সেটা রক্ষা করেনি। এবারও হয়তো নতুন কোনো ফন্দি রয়েছে। কিন্তু আমরা সেই ফাঁদে পা দেব না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে আগামী নির্বাচন। তবেই সেই ভোট অবাধ ও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা থাকবে।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক নির্বাচনি ধারা নিশ্চিতে আমরা রাজপথে আন্দোলন করছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এ আন্দোলন আরও জোরদার করা হবে।

আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র আলোচনা চলছে। বিশেষ করে এ ইস্যুতে যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করায় তা নতুনমাত্রা পায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সরকারের পক্ষ থেকেও বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কারও কোনো দ্বিমত নেই। কিন্তু সেরকম একটা নির্বাচন কোন সরকারের অধীনে হবে তা এখনো সুরাহা হয়নি। তবে রাজনৈতিক অঙ্গনসহ অনেকেই মনে করছেন, বিদেশি চাপ এবং সরকারের আশ্বাসে আওয়ামী লীগের অধীনেই হবে সেই নির্বাচন। শেষপর্যন্ত বিএনপিসহ সব দল তাতে অংশ নেবে।

তবে বিএনপির একাধিক নীতিনির্ধারক জানান, আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই জেনেশুনে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়া হবে অনেকটা আত্মহত্যার শামিল। তাছাড়া দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও এ সরকারের অধীনে নির্বাচনে না যেতে মত দিয়েছেন।
তথ্যসূত্র: যুগান্তর।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু