শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করলেন- এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ১০৬ সাতক্ষীরা-২ এর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার
ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “ঐচ্ছিক তহবিলের অনূকুলে আমরা বছরে ৫ লক্ষ টাকা যাকে ইচ্ছা দিতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কথা ভাবেন। যে কারণে তিনি মানবতার মা উপাধি পেয়েছেন।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় এনে বিভিন্ন প্রকার আর্থিক সহায়তা ও ভাতা দিয়ে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা সরকার।” এসময় উপস্থিত উপকারভোগীসহ সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘায়ু কামনা করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাস্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান প্রমুখ।

এসময় সদর উপজেলার ৭৭জন ব্যক্তির মাঝে মাননীয় সংসদ সদস্য ১০৬ সাতক্ষীরা-২ এর ঐচ্ছিক
তহবিল হতে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় দলীয় ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সমগ্র
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী