শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার শাহাপুর সিরাজউদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় চারতলা ভবনের উদ্বোধন

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় শাহাপুর সিরাজউদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে নির্বাচিত বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় সমুহের উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এ ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আজিজুর রহমান। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম,

সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, সাতক্ষীরা জেলা শিক্ষা সহকারী প্রকৌশলী আবু জায়েদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহিনুর রহমান খাঁ প্রমুখ।

প্রধান অতিথি এড. মুস্তফা লুৎফুল্লাহ, বলেন বর্তমান শিক্ষা বান্ধব সরকার এই উপজেলাতে শতাধিক বিদ্যালয় ও কলেজের নতুন ভবণ তৈরী করে দিয়েছে। শুধু বিদ্যালয়ের ভবণ তৈরী করলে হবে না। এই বিদ্যালয়ের শেখ রাসেল ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যাতে তারা কর্মমুখী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং দেশ সেবাই অবদান রাখতে পারে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস