শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিটি স্যানিটেশন প্ল্যানের কৌশলগত পরিকল্পনা বিষয়ক কর্মশালা

জুলফিকার আলী, কলারোয়া: কলারোয়ায় সিটি স্যানিটেশন প্ল্যানের কৌশলগত পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) দিনব্যাপি কলারোয়া পৌরসভার হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। তিনি বক্তব্যে বলেন -কলারোয়া পৌরসভা একটি ছোট পৌরসভা, এখানে বিভিন্ন ধরনের সমস্যা অনেকদিন ধরেই আছে।

বিশেষ করে বাসা বাড়ির যে বর্জ্য এবং পয়ঃবর্জ্য । কিন্তু প্র্যাকটিক্যাল এ্যাকশন বিভিন্নভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে, ফলে জনসাধারণ এখন সচেতন এবং তাদের একটি চলমান পয়ঃবর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে। বাসাবাড়ির কঠিন বর্জ্য ব্যস্থাপনার ক্ষেত্রে সিএসপিতে যে দিক নির্দেশনা দেয়া হয়েছে সে অনুযায়ী তারা কাজ করবে বলে সংকল্পবদ্ধ হয়েছেন।

উক্ত অনুষ্ঠানে সকল কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ছাড়াও আরো উপস্থিত ছিলেন-উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস। উক্ত অনুষ্ঠান পরিচালনা এবং মূল বিষয়াদি তুলে ধরেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের সিনিয়র অফিসার আসাদুজ্জামান নূর। এছাড়াও প্রাকটিক্যাল এ্যাকশনের পৌরসভা সমন্বয় অফিসার শাহনাজ পারভীন মিনা সহ প্র্যাকটিক্যাল এ্যাকশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশায় কলারোয়া পৌরসভায় অলরেডি একটি সিটি স্যানিটেশন প্রস্তুত করা হয়েছে এবং সে অনুযায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে যেমন পয়ঃবর্জ্য ট্রিটমেন্ট পরিচালিত হচ্ছে এছাড়াও স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি যেসব পরিকল্পনা হয়েছে সে অনুযায়ী কাজ করার জন্য পৌরসভা সংকল্পবদ্ধ।

আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল পৌরসভার কাউন্সিলর বৃন্দ, পৌরসভার অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে কিভাবে এই সিটি স্যানিটেশনের একটি রোডম্যাপ তৈরি করা।

অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বর্তমান অবস্থা তুলে ধরেন দুটি বিষয়ের উপর তার মধ্যে একটি হচ্ছে পয়ঃবর্জ্য এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। এখানে বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি তাদের করণীয় কি এবং সম্ভাব্য কত সময় কালের মধ্যে এই সমস্যা সমাধান করতে পারবেন এসব বিষয়ে উঠে আসে। CSP হচ্ছে শহরব্যাপী স্যানিটেশন সেক্টর এর উন্নয়নের জন্য কৌশলগত পরিকল্পনার একটি ফলাফল।

এটি প্রযুক্তিগত দিকগুলো কাভার করে যেমন পয়ঃবর্জ্য পরিষেবা, কঠিন বর্জ্য এবং ওয়েস্ট ওয়াটার ব্যবস্থাপনা। সেই সাথে অপ্রযুক্তিগত দিকগুলো কাভার করে যেমন বিভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তি, নীতি ও বিধান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা, বেসরকারি সেক্টর ও এনজিও গুলোকে জড়িত করা, অর্থায়ন, পৌরসভার পর্যবেক্ষণ এবং পরিবেশগত দিকগুলো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ