শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়রায় যুবলীগের কর্মী সভায় মানুষের ঢল

খুলনায় কয়রায় ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের কর্মী সভা যুব সমাবেশে পরিণত হয়েছে। কর্মী সভায় অংশ নিতে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কয়রা কপোতাক্ষ কলেজ মাঠ প্রাঙ্গনে নেতা-কর্মীরা আসতে শুরু করে। যুবলীগের পাশাপাশি ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন মিছিল নিয়ে আসেন। স্থানীয় এমপি ও জেলা যুবলীগের নেতা কর্মীর উপস্থিতে কয়রা উপজেলা বিভিন্ন স্থান থেকে ৩ সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত কর্মী সভা যুব সমবেশে পরিণত হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে কয়রা সদরের কপোতাক্ষ কলেজ চত্বরে কয়রা উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড় এর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

এসময় তিনি সাবেক ছাত্রলীগের নেতা কর্মী নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি সন্তোশ প্রকাশ করে বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে দেশবিরোধী ‘ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগ নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, “গণতন্ত্রের অগ্রযাত্রা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা একের পর এক ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হলে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ যুবলীগকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরে যুবলীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশা প্রদান করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মা রায়হান ফরিদ, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জি: মাহফুজুর রহমান সোহাগ,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা রবার্ট বাবুল ঘোষ নিক্সন, হারুন আর রশিদ, বিধান রায়, কবির আহম্মেদ মনা, রাফেল হোসেন বাবু, তরিকুল ইসলাম সুমন, তালিউর রহমান সানি, তাপস জোয়াদ্দার, সাগর শেখ, যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, আব্দুস সামাদ গাজি, আব্দুল্লাহ আল মাহমুদ, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আছের আলী মোড়ল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগ নেতা, মাসুম বিল্লাহ, এ্যাড. আরাফাত হোসেন, রবিউল ইসলাম রবিন, উলিউর রহমান খোকা, রিয়াজুল ইসলাম, উজ্বল, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুল ইসলাম হুমায়ূন কবির নিউটনসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের ৩ সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ