শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১১ আগস্ট, ২০২০

করোনা ও আম্পান মোকাবেলায় যশোর সেনানিবাসের বিরামহীন প্রচেষ্টা অব্যাহত

করোনা ও আম্পান মোকাবেলায় যশোর সেনানিবাসের বিরামহীন প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

করোনার ভয়াবহতায় নীরব-নিথর পুরো বিশ্ব। মরণঘাতী এই ভাইরাস প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- ভয়ানক এই পরিস্থিতির মোকাবেলায় সেনাপ্রধানের নির্দেশে সেনা সদস্যরা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যেমন মাইকিং ও প্ল্যাকার্ড হাতে মানুষকে সচেতন করছেন তেমনি বৃহত্তর যশোর অঞ্চলের জেলায় জেলায় বেসামরিক প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতাও করছেন।

এছাড়াও অসহায় ও দুস্থ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়া, ত্রাণ বিতরণ, গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা প্রদান, গণপরিবহন মনিটারিং, হ্যান্ড গ্লোবস ও মাস্ক ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করা, স্বাস্থ্যবিধি সংক্রান্ত সকল নীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টা, খাদ্য সংকট মোকাবেলায় দুস্থ কৃষকদের মাঝে উন্নত জাতে বীজ বিতরণসহ সকল প্রকার জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে, আম্পান মোকাবেলায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী সাতক্ষীরা ও খুলনার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ ও ঘরবাড়ী মেরামত, শুকনা খাবার ও সুপেয় পানি সরবরাহ এবং জরুরী চিকিৎসা সেবা ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন