বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা রোধে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : এমপি

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কনফারেন্স রুমে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বর্তমান করোনার সংক্রমণ রোধে প্রতিটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইউপি নির্বাচন পরবর্তী আমার সদর নির্বাচনী এলাকার কোন ইউনিয়নে দাঙ্গা ফাসাদ হবেনা। হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এমপি রবি।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, লাবসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম আজাদ, বঁশদহা ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. মফিজুর রহমান, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মোস্তফা, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন আলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুর রউফ, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজান চৌধুরী, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন প্রমুখ। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন