বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত সরকারের উপহার লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স সাতক্ষীরা সদর হাসপাতালে হস্তান্তর

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারত সরকার কর্তৃক সাতক্ষীরা সদর হাসপাতালের জন্য লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মহান মুক্তিযুদ্ধে শহিদ বাংলাদেশী ও ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “ভারত আমাদের অক্রিতিম বন্ধু। বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ ভারত সব সময় বাংলাদেশের বিপদে সহযোগিতা করেছে। তারই উদাহারণ বাংলাদেশের জনগণের জন্য এই অত্যাধুনিক লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স উপহার দিয়েছে।

ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে এমপি রবি আরো বলেন, বাংলাদেশ সীমান্তে নদীর বেঁড়ি বাঁধ নির্মাণ কাজ করতে সহযোগিতা কামনা করেছিলাম। তাই খুব শীঘ্রই বেঁড়ি বাধ নির্মাণ কাজ নিষ্পত্তি হতে যাচ্ছে।’ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় দূতাবাস খুলনা’র সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফিতা কেটে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্সের চাবী হস্তান্তর করা হয়। ভারত সরকার প্রদত্ত অত্যাধুনিক লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্সে রয়েছে আইসিইউ ও সিসিইউ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভল সার্জন ডা. হুসাইন সাফায়াত, সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. শেখ কুদরত -ই খুদা, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, দৈনিক সাতনদী সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংবাদিক এম. রফিক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক