মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অপরিপক্ব আম বাজারজাত, করা হলো জরিমানা ও বিনষ্ট

সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তর ঘোষিত আম ক্যালেন্ডার অনুসরণ না করে অপরিপক্ব আম বাজারজাত করায় এক আম ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে অপরিপক্ব ১৫ ক্যারট হিমসাগর আম বিনষ্ট করা হয়।

আম ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৫ মে হিমসাগর আম সংগ্রহ ও বাজারজাত করার কথা থাকলেও যশোরের শার্শা থানার মহিষা গ্রামের নজরুল ইসলামের ছেলে আম ব্যবসায়ী আব্দুস সালাম (৩৬) সোমবার অপরিপক্ব হিমসাগর আম বিক্রি করার জন্য উপজেলার বেলতলা আম বাজারে নিয়ে আসেন।

এমন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন ঘটনাস্থলে উপস্থিত হন।

এসময় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই আম ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ১৫টি ক্যারেটে থাকা ৩০০ কেজি হিমসাগর আম কেকেইপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিনষ্ট করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা