বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আবারো খোয়া ভাঙ্গা মেশিন উল্টে এক ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় আবারো খোয়া ভাঙ্গা মেশিন উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে পৌরসভাধীন দক্ষিণ মুরারীকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাসান (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আখড়াখোলার মোচড়া গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র।

খোয়া ভাঙ্গা মেশিনের চালক একই গ্রামের মনিরুদ্দীন সরদারের পুত্র ইসলাম জানান, নিহত আবুল হাসানসহ ৪ জন শ্রমিক খোয়া ভাঙ্গা মেশিন নিয়ে কলারোয়ার মুরারিকাটি মসজিদের পাশে খোয়া ভাঙ্গার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে খোয়া ভাঙ্গা মেশিনটি উল্টে গেলে তার নিচে চাপা পড়েন আবুল হাসান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কলারোয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মাস তিনেক আগে কলারোয়া খাদ্য গোডাউন মোড়ে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে অনুরূপভাবে খোয়া ভাঙ্গা মেশিন উল্টে গেলে নিচে চাপা পড়ে আরেক ব্যক্তির মৃত্যু হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত