শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গার্লস হাইস্কুলে স্বপন এমপিকে সম্মাননা ও নবীন বরণ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় গার্লস পাইলট হাইস্কুলের আয়োজনে নব নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সম্মাননা ও স্কুলের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারী) স্কুল চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার আগামি ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই প্রজন্মের শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম।’

স্বপন এমপি এই প্রতিষ্ঠানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে শিক্ষানুরাগীসহ সকলের সহযোগীতা কামনা করেন। একই সাথে মাদকের বহাল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোশারাফ হোসেনের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন, আ.লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আলিমুর রহমান, এমপির সহধর্মিনী উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, এসএম আফজাল হোসেন হাবিল, অধ্যাপক এমএ কালাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকে শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, প্রধান শিক্ষক আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবাদুল হক, সহকারী প্রধান শিক্ষক আসাদুজামান আসাদ, আ.লীগ নেতা শিক্ষক হাফিজুর রহমান, আ.লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, আ.লীগ নেতা পবিত্র সাহা, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুর রহমান মুন্না, অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান, মাস্টার উৎপল সাহা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের প্রধানগণ, শিক্ষকমন্ডলী, অভিভাবক, সূধি, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক শেখ মাহফুজুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এমপি ফিরোজ আহম্মেদ স্বপনসহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

একই অনুষ্ঠানে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীদের বরণ করে নেয়া হয়।
পরে স্কুলে অধ্যায়নরত ছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত