সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেটে সেমিফাইনালে  ব্রজবাকসা সালিফ-রামিনা একাডেমি

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলায় জয়লাভ করে ব্রজবাকসা সালিফ-রামিনা ক্রিকেট একাডেমি সেমিফাইনালে উন্নীত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) কলারোয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত এ খেলায় ব্রজবাকসা সালিফ-রামিনা ক্রিকেট একাডেমি টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।ব্রজবাকসা সালিফ-রামিনা ক্রিকেট একাডেমি বলরামের ৫৭ বলে ১০৭ রানের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। বিশাল এ লক্ষ্য তাড়া করতে যেয়ে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ১৫৭ রানে অলআউট হয়ে যায়। ফলে ৭০ রানে জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ব্রজবাকসা সালিফ-রামিনা ক্রিকেট একাডেমি। খেলাটি পরিচালনা করেন জাহাঙ্গীর হোসেন ও মিজানুর রহমান। স্কোরারের দায়িত্ব পালন করেন রায়হানুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রফিক, শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিন ও শাহিনুর রহমান। খেলা শুরুর পর মঞ্চে বসে খেলাটি উপভোগ করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, বিএনপি নেতা ইয়াছিন আলি, মোজাম্মেল হকসহ নেতৃবৃন্দ। কলারোয়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান মেহেদী হাসান বাপ্পি ও খেলোয়াড়, সদস্যবৃন্দ। এর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে সৌহার্দ ও শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া জারিন হ্যাচারি এন্ড ফিসারিজের স্বত্বাধিকারী মেহেদী হাসান জুয়েল, সাতক্ষীরা জেলা টিমের কোচ মোঃলিটু, সালিফ – রামিনা একাডেমির প্রতিনিধি শাহিনুর রহমান, মিঞা ফাউন্ডেশনের প্রতিনিধি ফারুক হোসেন স্বপন, খান রেজাউল ইসলাম এন্ড সন্স্ ট্রাষ্টের প্রতিনিধি খান সাফায়াতুল ইসলাম সোহাগ, তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের প্রতিনিধি মেহেদী হাসান বাপ্পি ও বাবলু। আগামী ১৭ ও ১৮ জানুয়ারি, শুক্রবার ও শনিবার একই ভেন্যুতে টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হচ্ছে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্র জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন