বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২২’ উদ্বোধনী অনুষ্ঠানে কবুতর উড্ডয়ন ও আলোচনা সভা

কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২২’ র উদ্বোধন করা হয়েছে।

সারা দেশের ন্যায় মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডিফেন্স সপ্তাহ পালন করা হয়। পৌর সদরের ফায়ার সার্ভিস স্টেশনে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস আনুষ্ঠানিকভাবে কবুতর উড্ডয়নের মধ্য দিয়ে সিভিল ডিফেন্স সপ্তাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

“দূর্ঘটনা- দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুলী বিশ্বাস বলেন, ফায়ার সার্ভিস কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়াতে প্রতিবছর সরকারের এই মহৎ উদ্যোগকে প্রশংসা করে কলারোয়া উপজেলা ব্যাপি অগ্নিনিরাপত্তা জোরদারে সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধির সাথে সাথে যে কোন দূর্যোগ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা।

ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার( ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্টেশনের ফায়ার ফাইটার ইমরান হোসেন, জুবায়ের হোসেন, সাখাওয়াত ও হাফিজুর রহমান সহ সংশ্লিষ্ঠ স্টেশনের কর্মকর্তা, সাংবাদিক ও সূধিবৃন্দ।

উল্লেখ্য, আগামী ১৫থেকে ১৭ নভেম্বর পযন্ত ফায়ার সার্ভিস সপ্তাহ -২২’কার্যক্রম পালিত হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭বিস্তারিত পড়ুন

  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ