রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিজ্ঞান মেলার উদ্বোধন

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে “৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল দশটায় উপজেলা অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতিযোগীতা হবে একমাত্র বৈজ্ঞানিক আবিস্কারের মাধ্যমে। আর যে প্রতিযোগীতায় টিকে থাকতে হলে শৃঙ্খলাবোধ শিখতে হব আগে। আর শৃঙ্খলার মাধ্যমে জীবনে সাফল্য অর্জন সম্ভব। এই বিজ্ঞান মেলার ক্ষুদে বৈজ্ঞানিকদের নতুন নতুন আবিষ্কার প্রেরণা ও উৎসাহ হয়ে উঠবে তোমাদের জীবনে।

সূচনা বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস।

আরো বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, বেত্রবর্তী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ওবায়দুল্লাহ, কলারোয়া ভেটেনারি সার্জন মোঃ মুরাদ হোসেন,সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান মনি।

এবছরের বিজ্ঞান মেলায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীরা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার স্টলে প্রদশন করে।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রধান অতিথিসহ অতিথি বৃন্দ সব স্টল গুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের নিকট আবিষ্কার সম্পর্কে জানতে চান সাথে সাথে শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত