শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিদ্যুতের খুঁটি রেখে ভবনের ছাদ ঢালাই!

মোস্তফা হোসেন বাবলু: সাতক্ষীরার কলারোয়া-সোনাবাড়িয়া রোড সংলগ্ন দমদম বাজার এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি রেখেই ভবনের ছাদ ঢালাই সম্পন্ন করেছে। এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। তবে বিষয়টি নিয়ে মাথা ব্যথা নেই ভবন মালিকের। ঝুঁকির বিষয়টি জেনেও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। নির্মাণ শ্রমিকরাও ঝুঁকি নিয়ে কাজ করছেন ভবনটিতে।

ভবনটির মালিক হলো উপজেলা চেড়াঘাট গ্রামের আজিবারের ছেলে আব্দুল ডালিম। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দারা জানান, খুঁটির মাধ্যমে বিদ্যুত স্টেশনটিতে ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইন এসছে সাতক্ষীরা সদর থেকে। আজ থেকে ১৬ বছর আগে এ জমির উপর বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়। জমির মালিক ডালিম হোসেন এ বছর জমিতে বহুতল ভবন নির্মাণ শুরু করেন। ভবনের ৭ থেকে ৮ ফুট ভিতরেও রাখা হয় ৩৩ হাজার ভোল্টের লাইনসহ বিদ্যুতের খুঁটি। এই খুঁটির উপরের অংশে বিদ্যুতের মেইন লাইন। বিদ্যুতের খুঁটি ভেতরে রেখেই ডালিম মিয়া নিচ তলার ছাদ ঢালাই করেন। এরপর একইভাবে ঢালাই করেন দুই তলার ছাদ। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। যদি তার ছিঁড়ে পড়ে যায় তা হলে আর রক্ষা নেই।

স্থানীয় আরও জানান, ভবন নির্মাণ শুরুর সময় ডালিম কে বৈদ্যুতিক খুঁটি থেকে নিরাপদ দূরত্ব রেখে ভবন নির্মানের পরামর্শ দেয়া হয়। তবে ডালিম মোল্লা কারো পরামর্শই শুনেননি। ভবন তৈরির সময় বিদ্যুৎ বিভাগকে খুঁটি
সরিয়ে নিতে অনুরোধ করেছিলেন কি-না? এমন প্রশ্নের জবাবে ডালিম জানান, সরকারি কোনো দফতরে কাজের জন্য গেলে শুধু ঘুরতে হয়। হয়রানির শিকার হতে হয়। হয়রানির কথা ভেবেই বিদ্যুৎ বিভাগকে কিছু জানাননি।

এদিকে উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এ জিএম আমিরুল মৃধা জানান, আমরা বিষয়টি জানতে পেরেই ওই ভবন মালিকের নিকট থেকে বিদ্যুতের খুটি সারানোর জন্য দরখাস্ত আহ্বান করি। তবে আজ পর্যন্ত তারা খুঁটির সারানোর জন্য কোন টাকা পয়সা অফিসে জমা দেয়নি।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা