শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায়-স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

সাতক্ষীরার কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় ও স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

১৪ ডিসেম্বর দিবসটি পালনে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন, বিশেষ আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, থানার ওসি নাসির উদ্দীন মৃধা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মাহাবুবর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
ইউএনও রুলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার ওসি নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা।
অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকনুজ্জামান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সিভিল ডিফেন্স কর্মকর্তা অপু বিশ্বাস, উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুভ্রাংশু শেখর দাস, সহকারী অধ্যাপক আবুল খায়ের, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মমতাজ পারভিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।
সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনারের পাদদেশে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭বিস্তারিত পড়ুন

  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ