বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাবেক এমপি হাবিবসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে রবিবার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মিথ্যা সাজানো মামলার সাজা বাতিল ও মামলা প্রত্যাহের দাবিতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান রবিবার।

আওয়ামী লীগ কর্তৃক মিথ্যা মামলায় সাজানো স্বাক্ষীর মাধ্যমে ফরমায়েশী রায়ে তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজাসহ বিএনপি ও অংগ সংগঠনের ৫০জন নেতা কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়ার প্রতিবাদে এবং মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে উপজেলা চত্বরসহ পার্শ্ববর্তী এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া, মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ে সাজাপ্রাপ্ত ৪জন সহযোদ্ধা ভাই কারাগারে শাহাদাৎ বরণ করায় তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আ. রশিদ মিয়া। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন।

কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু। অনুষ্ঠানে সকাল ১০টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে আসার জন্য বিশেষভাবে আহবান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব