বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২৬’ পালিত হয়েছে।

২১ ফেব্রুয়ারী সকালে দিবসটি উৎযাপনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, র‍্যালি, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ৮ টায় স্কুলে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন শেষে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে র‍্যালিটি সিংগা বাজার সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুলের নিজস্ব শহীদ মিনারের পাদদেশে সমবেত হয়।
পরে স্কুলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
একইভাবে স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক আ: রউফ, প্রদীপ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শিক্ষিকা নাসরীন আক্তার, ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, স্বপন কুমার সরকার, রফিকুল ইসলাম, সামিয়া খাতুন, জাহাঙ্গীর হোসেন, আলমগীর কবির, নুরুন্নাহার খাতুন, সুবর্ণা বিশ্বাস, বদরুজ্জামান মারুফ, মেহেদি হাসান, শুভংকর মজুমদার, স্কুল স্টাফ সাহিদা খাতুন, ইসারুল ইসলাম, তুহিন হোসেন, লিপা খাতুনসহ অভিভাবকবৃন্দ ও ছাত্র- ছাত্রীগণ।

সবশেষে শহীদদের স্মরণে শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু