শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৩ দিন ব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কলারোয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা -২৩’র উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপি মেলার উদ্বোধনী দিনে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার( ৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র ্যালি প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, আইসিটি নহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সূধি, সাংবাদিক ও প্রান্তিক কৃষকবৃন্দ।

মেলায় কৃষি পণ্য প্রদর্শন, মিনি পুকুর তরমুজ চাষ, মাটি স্বাস্থ্য রক্ষা, ক্লাইমেট কৃষি প্রযুক্তি ( টাওয়ার ও বস্তা পদ্ধতি), টাটা কেয়ার কোম্পানি, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড সহ ১৩ টি স্টলে বিভিন্ন কৃষি পন্য সামগ্রী ও প্রকল্প কার্যক্রম প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, উপজেলা পরিষদ চত্বরে ৫ মার্চ থেকে শুরু হওয়া ৩ দিনের মেলাটি আগামী ৭ মার্চ শেষ হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু