বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কুশোডাঙ্গায় শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

কামরুল হাসান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কলারোয়ার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার রাতে পানিকাউরিয়া হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, নূর ইসলাম মেম্বার, সোহেল রানা, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, ফারুক হোসেন, যুবদল নেতা মাহমুদুল হাসান সুজন, ইমামুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা ১নং ওয়ার্ডের আনিছুর রহমান, ২নং ওয়ার্ডের সাহেব আলি, ৩নং ওয়ার্ডের আ.হালিম খান, ৪নং ওয়ার্ডের আসাদুল বিশ্বাস, ৫নং ওয়ার্ডের আনারুল ইসলাম, ৬নং ইজ্জত আলি, ৭নং ওয়ার্ডের হারুন অর রশিদ, ৮নং ওয়ার্ডের আতিয়ার রহমান, ৯নং ওয়ার্ডের সুজা উদ্দিন, রফিকুল ইসলাম, ছাত্রদলের সজীব, কামরুজ্জামান লাল্টু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়