শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে এড.কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিতে চন্দনপুর

কলারোয়ার কেঁড়াগাছিতে এড. কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলায় ২–০গোলে নগরঘাটা কে হারিয়ে চন্দনপুর আর এন স্পোটিং ক্লাব জয়লাভ করেছে।

মঙ্গলবার বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে, কেঁড়াগাছি সোনামাটি যুবসংঘ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউণ্ডের খেলায় চন্দনপুর বনাম নগরঘাটা অংশগ্রহণ করে, খেলা শুরুর ৭ মিনিটে চন্দনপুর ফুটবল একাদশের দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় জাহিদ একটি গোল করে দলকে এগিয়ে নেন।

২১ মিনিটে চন্দনপুরের ৬ নম্বর জার্সীধারী খেলোয়াড় আরো একটি গোল করে ব্যবধান বাড়িয়ে মধ্যবিরতিতে যায়। বিরতির পর ও ভাই দলের খেলোয়ারা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে, কিন্তু রেফারের শেষ বাঁশি বাঁজার আগে আর কোন গোল না হওয়ায় ২–০ গোলে চন্দনপুর আরএন সংঘ জয়লাভ করে।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন মাসুদ পারভেজ মিলন তাকে সহযোগিতা করেন মোশারফ হোসেন ও হাফিজুর রহমান হাফিজ।

ধারাভাষ‍্য প্রদান করেন তৌহিদুজ্জামান খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় চন্দনপুরের জাহিদ।

বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

আগামী ২৪ ও ২৫ শে ডিসেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানিয়েছন।
খেলাটি সরাসরি দৈনিক পত্রদূত পত্রিকার অফিসিয়াল ফেসবুক লাইভে সম্প্রচার করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু