বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সভাপতি কার্তিক চন্দ্র ও সাধারণ সন্দীপ রায়

কলারোয়ার কেঁড়াগাছি হরিদাস ঠাকুর আশ্রমের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে কমিটি গঠন ও তৎসংশ্লিষ্ট এক বর্ধিত
সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৭ ডিসেম্বর বেলা ১২ টায় কেঁড়াগাছির সোনাই নদীর ধার ঘেঁষে অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে ওঠা শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা
আশ্রম প্রাঙ্গণে কমিটি গঠন নিয়ে এক সাধারণ বর্ধিত সভার আয়জন করা হয়।

নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর আশ্রমের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পুরাতন কমিটি বাতিল ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র বলেন শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রতিষ্ঠানটি সকলের প্রচেষ্টার ফলে আজ এই অবস্থানে এসেছে। আপনাদের সহযোগিতা অক্ষুন্ন থাকবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন কুমার ঘোষ, শিক্ষক হরিসাধন ঘোষ, নিরঞ্জন কুমার পাল, সন্তোষ পাল, অমল বিশ্বাস, নির্মল কুমার সরদার, উত্তম কুমার ঘোষ, সোনা ঘোষ, উজ্জ্বল দাশ,কলারোয়া নিউজের সাংবাদিক মিলন দত্ত সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র ও সাধারণ
সম্পাদক সন্দীপ রায়ের নাম প্রস্তাব করা হয়। সভায় অন্যান্যে পদের নাম পূর্নাঙ্গ কমিটি গঠনের পর প্রকাশ করা হবে বলে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত