বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার খোরদে ৪ চোর চক্রের সদস্য আটক, পুলিশে সোপর্দ

কলারোয়ার খোরদো এলাকায় গ্রামবাসীরা ৪ চোর চক্রের সদস্যদের ধরে পুলিশে সোপর্দ করেছে।

চোর চক্রের সদস্যারা হলেন, ডুমুরিয়ার দিন মোহাম্মদের ছেলে আলমগীর হোসেন (২৫), কপিলমুনির ভোলা গাজীর ছেলে আসলাম গাজী(২২), তালার সাকাত আলীর ছেলে আশরাফুল (৪০), কলারোয়ার মানিকনগরের আতরজান শেখের ছেলে মোসলেম শেখ(৪০)।

জানাগেছে, (১৪ই এপ্রিল) শুক্রবার ভোরে কেশবপুরের গোপালপুরে চুরির সময় গ্রামবাসীদের ধাওয়া খেয়ে কপোতাক্ষ নদ পার হয়ে খোরদে এসে উঠলে গ্রামবাসীরা ৪ জনকে ধরে খোরদো পুলিশ ক্যাম্পে সোপর্দ করে।

একই দিন ভোর ৪টা নাগাদ তালার মানিকহার ও সেঁনেরগাতির রাস্তার মাঝে একদল ডাকাত রাস্তা আটকে ডাকাতি করে। ১টি মটর ভ্যান, ২০/৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে ভ্যান মালিক ও জয়নগরের পান বিক্রেতা আনন্দ দাসকে মারপিটের ঘটনা ঘটে।

ভুক্ত ভোগী জয়নগরের আনন্দ দাসের কাছ থেকে জানাগেছে, তিনি প্রতিদিনের মত ভোর রাতে পান বিক্রির উদ্যেশ্যে মটরসাইকেল যোগে পাটকেলঘাটায় যাচ্ছিলেন, ধানদিয়া চৌরাস্তা হয়ে ত্রিশমাইল রোড দিয়ে যাচ্ছিলেন, সেঁনেরগাতি বাজারের একটু পেছনে সুনসান রাস্তা, সেই রাস্তায় কয়েকজন ডাকাত তার পথ আটকে তার চোখে টর্চলাইট মেরে দাঁড়ানোর জন্য পথ আটকায়, মটরসাইকেল থামিয়ে দাঁড়ানোর সাথে সাথে মাথায় থাকা হেলমেট বরাবর লাঠি দিয়ে আঘাত করে ডাকাত দলের এক সদস্য, আহত আনন্দ দাসের পকেটে থাকা ৭শত টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে নেই, সেই সাথে তার মটরসাইকেল নিতে উদ্যাত হলে তিনি কৌশল খাটিয়ে চাবি খুলে ঝোপের মধ্যো ফেলে দেয় যার কারণে মটরসাইকেলটি নিতে পারেনি, তবে মটরসাইকেলের প্লাগ খুলে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাত দলের সদস্যরা। তবে ভ্যান চালকের ভ্যানটি উদ্ধার করা যায়নি এবং চালকের খোঁজ পাওয়া যায়নি।

পরে আনন্দ দাস ঝোপের মধ্যো থেকে অনেক কষ্টে চাবি উদ্ধার করে মটরসাইকেলটি চালু করে মাথার আঘাত নিয়ে পান বিক্রি করে, ধরাপড়া চোর চক্রের সদস্যদের চিহ্নিত করতে খোরদো পুলিশ ক্যাম্পে ছুটে যান। তবে ডাকাত সদস্যদের মুখে মাস্ক থাকায় তিনি তাদের চিনতে পারেননি। তবে এরা ৪ জন যে ঐ ডাকাত দলের সদস্য কিনা তা জানাযায়নি।

খোরদো পুলিশ ক্যাম্পের এস আই ফিরোজ আলম কলারোয়া নিউজকে জানান, শুক্রবার ভোরে খোরদো গ্রামের লোকজন ৪ চোর চক্রের সদস্যদের ধরে, ক্যাম্পে জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কলারোয়া থানায় সোপর্দ করি। তবে তাদের কাছ থেকে চুরির কোন জিনিস পাওয়া যায়নি বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু