বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়ার চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার কয়লা ইউনিয়ন যুবদলের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের আয়োজনে কয়লা হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন। টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ ও সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খোকন ও মেহেদী হাসান রাজু, ইউনিয়ন বিএনপি, যুবদলও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিপুলসংখ্যক দর্শক সমাগমে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করে কয়লা প্রগতি সংঘ ও খোরদো কপোতাক্ষ ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় কপোতাক্ষ ফুটবল একাদশ কয়লা প্রগতি সংঘকে ১-০ গোলে পরাজিত করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা