রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দমদম হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

জুলফিকার আলী, নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলার দমদম হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (১০জানুুয়ারী) সকালে দমদম হাইস্কুলের ক্লাস রুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দমদম হাইস্কুলের ম্যানেজিং
কমিটির সভাপতি সাবেক সেনা সদস্য শেখ আব্দুল্লাহ।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সিনিয়র শিক্ষক অলক কুমার, শিক্ষক জিএম আব্দুল হামিদ, শিক্ষক রফিউল্যাহ, শিক্ষক অলিউর রহমান, শিক্ষক আব্দুল আজিজ, শিক্ষক সামসুর রহমান লাল্টু, এসএমসি সদস্য রুবেল হোসে, প্রক্তন ছাত্র রুবেল হোসেন, এসএমসি সদস্য সাবেক সেনা সদস্য জাহিদ ফারুক, ডা: আবুল বাসার প্রমূখ।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় সংবর্ধনায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন-অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিম। দমদম হাইস্কুলের সভাপতি শেখ আব্দুল্লাহ স্মৃতিচারণ করে
বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ৩০বছর শিক্ষকতা করেছেন, আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে।

আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিমকে সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার প্রদান করেন।

এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা