বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়া চৌরাস্তায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: মাদক মুক্ত সমাজ গড়ি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ার ধানদিয়া চৌরাস্তা বাজারে বিএনপির উদ্যোগে মাদক বিরোধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধায় মাদক বিরোধি অনুষ্ঠানটি তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলামের নির্দেশনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আলী গাজী ও ছাত্র নেতা জাকির হোসেন পরিচালনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ১২ নং যুগিখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, পৌর বিএনপির সভাপতি কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মাষ্টার তামিম আজাদ মেরিন, সাবেক ১০ নং কুশোডাংগা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

আরও উপস্থিত ছিলেন, সাবেক জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাবেক যুবদলের সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক ছাত্র দলের সভাপতি রাজু আহমেদ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক একটি ভয়ানক ব্যাধি মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে না পারলে যুব সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। তাই মাদককে না বলি সুস্থ সমাজ গড়ি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন