বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা চাকুরীজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

বুধবার সকাল দশটায় কলারোয়া সরকারি প্রাইমারী স্কুলের অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা চাকুরীজীবি কো – অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ত্ব করেন কলারোয়া উপজেলা সংগঠনের সভাপতি তহমিনা পারভীন লিলি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো – অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ ব) এর গ অঞ্চল খুলনার ডিরেক্টর এবং ডুমুরিয়া মহিলা কলেজে অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাশ, সাতক্ষীরা জেলা ম্যানেজার মোঃ মামুনুর রহমান মিয়া,কলারোয়া উপজেলা সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশিদ বার্ষিক রিপোর্ট পেশ করেন, ও এছাড়া ২০২৩,২৪ অর্থবছরের সম্পূরক বাজেট,২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন সাতক্ষীরা জেলা ম্যানেজার মোঃ মামুনুর রহমান মিয়া এবং সদস্যদের উন্মুক্ত আলোচনা করে অনুমোদীত হয়।

কালব্ এর “গ”- অঞ্চল খুলনা ডিরেক্টর শেখ শহিদুল ইসলাম সদস্য সংখ্যা বৃদ্ধির আহবান জানান। এবং সকল সদস্যদের মধ্যে শেয়ারের লভ্যংশ বন্ঠনের অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মাওলানা মোঃ শাহজান আলী, গীতা পাঠ করেন শিক্ষক উত্তম কুমার পাল।

আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চাকুরীজীবি কো – অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর সহ সভাপতি উত্তম কুমার পাল, কোষাধ্যক্ষ রামাকান্ত সরকার, সদস্য শেখ হুমায়ন রেজা উপজেলা ম্যানেজার দেবপ্রসাদ রায়, অফিস সহায়ক মোঃ জাকির হোসেন সহ সাধারণ সদস্য সহকারী অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, মিজানুর রহমান, মোঃ সাদিকুল ইসলাম, শিক্ষক আমজাদ হোসেন, হোসনেয়ারা পারভীন, মৃত্তিকা দাস, আবু সাইদ,মহিউদ্দিন সাদিক, খলিলুর রহমান সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।শেষে সদস্যদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়। কালব “গ” অঞ্চল খুলনার ডিরেক্টর শেখ শহিদুল ইসলাম সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে সম্পাত্তি ঘোষণা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান