সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।
গতকাল (০৫ আগষ্ট) মঙ্গলবার সকাল ১০টায় জুলাই গণ অভ্যুত্থান দিবসের বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা, দোয়ানুষ্ঠান ও র‍্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।
দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম ইনামুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) রেজাউল ইসলাম, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইউনুস আলি বাবু, সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তামিম আজাদ মেরিন।

সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ মোল্লা ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মো. আবু মাসার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফ হোসেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, রুহুল আমিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, নুরুল্লাহ, রেহেনা সুলতানা, পৌর জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন, শিক্ষক নেতা সহকারী শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সহকারী শিক্ষক শিক্ষক আরিফুজ্জামান কাঁকন, ইয়ারুল ইসলাম, ডালিয়া আফরোজ লাভলী, শিরিন আক্তার সমাপ্তি, অনুপ কুমার, কামরুজ্জামান, হাবিবুর রহমান, হারুন অর রশিদ, সৈয়দা রিক্তা খানমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে জুলাই গণ অভ্যুত্থানে শহিদের আত্মার মাগফেরাত ও আহতদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি খায়রুল ইসলাম।
আলোচনা অনুষ্ঠানের পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। ছবি আছে

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন