সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ও সাতক্ষীরায় মদ, ফেনসিডিলসহ প্রায় ৪ লাখ টাকার পন্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ বোতল মদ, ৬১ বোতল ফেনসিডিলসহ প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)এর ভোমরা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করে বিজিবি।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা লক্ষীদাড়ি হতে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

কুশখালী বিওপির সদস্যরা শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

তলূইগাছা বিওপির সদস্যরা দক্ষিণ কেড়াগাছি মাঠ নামক স্থান হতে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

কাকডাঙ্গা বিওপির সদস্যরা ভাদিয়ালী কবরস্থান নামক স্থান হতে ০৬ বোতল ভারতীয় মদ এবং ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।

মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালী নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।

চান্দুরিয়া বিওপির সদস্যরা ‍দুইটি পৃথক অভিযান চালিয়ে কাদপুর এবং গোয়ালপাড়া নামক স্থান হতে ০৯ বোতল ভারতীয় মদ এবং ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।

কাকডাঙ্গা বিওপির সদস্যরা দখলের মোড় নামক স্থান হতে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

মাদরা বিওপির সদস্যরা আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে

সর্বমোট ৩ লাখ ৭১ হাজার ৯ শত টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

বিজিবি অধিনায়ক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার কালে বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত এসব মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন