শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ও সাতক্ষীরা সীমান্তে ২ ভারতীয়সহ ৪ জন আটক, মাদক উদ্ধার

সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২ ভারতীয় নাগরিকসহ ৪ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার বিকেলে সীমান্তবর্তী রাজপুর এলাকা থেকে ভারতীয় ২ নাগরিকসহ ৩ জনকে ও বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম বলেন, কলারোয়ার রাজপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নারায়ণ চন্দ্র রায় (৫১) ও কল্যাণী জেলার সূধীর সরকারকে (৫৭) আটক করে। তারা বিনা পাসপোর্টে বাংলাদেশে অবস্থান করছিল। এছাড়া একই এলাকায় অভিযান চালিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকালে বাপ্পা রহমান (৩০) নামের এক যুবককে শতাধিক পিচ ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়।

অপরদিকে, সাতক্ষীরার বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল ও ১ বোতল মদসহ তাইফুর আলম নামের এক যুবককে আটক করেছে বিজিবি। তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল